অধ্যক্ষের বাণী
আমিনুল ইসলাম
বিসমিল্লাহির রাহমানির রাহিম. আমি প্রথমেই প্রশংসা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। এবং পাশা পাশি মহান দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠিত করেছেন। আরো কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানের সকল শিক্ষক. কর্মচারী. শিক্ষার্থীও অভিভাবকদেরকে। সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ ;মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্ম গ্রহণ করে না. প্রতিভা ও মেধার বিকাশ চেষ্টার মাধ্যমে ঘটাতে হয়।জন্ম নিলেই মানুষ প্রকৃত মানুষ হয় না। মনুষ্যত্বের মাধ্যমে তাকে প্রকৃত মানুষ হতে হয়। তাই পিতা মাতা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক. এবং পরিবার হল পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। শিক্ষার্থীর মেধাকে বিকাশের শ্রেষ্ঠ কারিগর হল শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান খেলাধুলা ও সংস্কৃতিক চর্চার মাধ্যমেই মনুষত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে গড়ে তুলতে হবে শিক্ষিত জাতি। উল্লেখিত বিষয়গুলো সামনে রেখে ২০০৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহ সেন্ট্রাল কলেজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, ও বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি ( B. M.T) শাখা চালু রয়েছে। বর্তমানে প্রতিটি শাখায় দক্ষ শিক্ষক মন্ডলী ধারা অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সরকারি,বেসরকারি সংস্থা সহ বিভিন্ন সামাজিক; রাজনৈতিক ;শিক্ষাবিদ শিক্ষার্থী অভিভাবক সহ সর্বস্তরের মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদান্তে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমিনুল ইসলাম। ময়মনসিংহ সেন্ট্রাল কলেজ,সদর ময়মনসিংহ।